নবদ্বীপে বজ্রাঘাতে মৃত ১ - The News Lion

নবদ্বীপে বজ্রাঘাতে মৃত ১

 


দি নিউজ লায়ন;   সোমবার আনুমানিক বিকেল চারটে ত্রিশ নাগাদ নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত রানীর চড়া এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম মধুসূদন দাস। বয়স আনুমানিক ছত্রিশ বছর। পেশায় ছুতোর মিস্ত্রি মধুসূদন এই দিন বিকেলে রানি চড়া এলাকা সংলগ্ন ভাগীরথী নদীর ঘাটে স্নান করতে গিয়েছিল। 


হঠাৎ করে সেইসময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে একটি গাছের তলায় দাঁড়িয়ে পড়ে মধুসূদন। এরপর নদী সংলগ্ন এলাকায় তীব্র গতিতে বজ্রপাতের ঘটনা ঘটলে গাছ তলাতেই লুটিয়ে পড়ে সে। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় পুলিশ প্রশাসন ও ওই যুবকের বাড়িতে।


 খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ও যুবকের বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত মধুসূদনের বাড়িতে তার স্ত্রীও দুটি শিশু সন্তান রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রানীর চড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.